Skip to content

গাজীপুরে ৬৫টি খেলার মাঠ নির্মাণ ও সংস্কারের ঘোষণা সিটি প্রশাসকের

স্টাফ রিপোর্টার:
গাজীপুর নগরীতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে ৬৫টি খেলার মাঠ নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। একই সঙ্গে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ঘোষণা দেন।

অনুষ্ঠানে শওকত হোসেন সরকার বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ, সুন্দর ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই।

তিনি বলেন, গাজীপুর নগরীর ৬৫টি খেলার মাঠ নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে নগরীর শিশু-কিশোর ও তরুণদের জন্য খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি হবে এবং নতুন প্রজন্ম ক্রীড়ামুখী হওয়ার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটানো জরুরি। এ লক্ষ্যেই ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়নে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নগরীর ৬৫টি খেলার মাঠ নির্মাণ ও সংস্কারের উদ্যোগ বাস্তবায়িত হলে গাজীপুরে ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। পাশাপাশি তরুণ প্রজন্মের সুস্থ বিনোদন ও সামাজিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫