স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে গাজীপুর মহানগর জামায়াতের নেতাকর্মীরা ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে নেতৃবৃন্দ দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর খাইরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মুহাম্মদ হোসেন আলী, মহানগর সহকারী সেক্রেটারি ও গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, মহানগর কর্মপরিষদ সদস্য ও গাজীপুর সিটির মেয়র প্রার্থী ডক্টর হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা ও আফজাল হোসাইন এবং ছাত্রশিবির গাজীপুর মহানগরের সভাপতি ইয়াসমিন আরাফাত। এ ছাড়া গাছা থানা জামায়াতের আমীর মিয়াজ উদ্দিন মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য আবুসীনা নুরুল ইসলাম মামুন ও মাওলানা সাখাওয়াত হোসাইন, টঙ্গী পূর্ব থানা আমীর আব্দুল লতিফ, টঙ্গী পশ্চিম থানা আমীর আনোয়ার হোসাইন, বাসন থানা আমীর আকরাম হোসেন, কাশিমপুর থানা আমীর ফরহাদ হোসাইন, কোনাবাড়ী থানা আমীর মইনুল হোসেন, পুবাইল থানা আমীর অ্যাডভোকেট শামীম মৃধা এবং সদর মেট্রো থানা নায়েবে আমীর জালাল উদ্দিনসহ মহানগর ও বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধে সরকার চরমভাবে ব্যর্থ হচ্ছে। তারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল
আপডেট :November 25, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
