স্টাফ রিপোর্টার:
গাজীপুর: গৌরব, সাফল্য ও নানা চড়াই-উতরাই পেরিয়ে ১৫ বছর অতিক্রম করে ১৬তম বছরে পদার্পণ করেছে দৈনিক আমাদের সংবাদ। পত্রিকাটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৬তম বছরে পদার্পণ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের জয়দেবপুরে পত্রিকাটির আঞ্চলিক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাদ মাগরিব আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও বিশিষ্টজনদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় এক মিলনমেলায়। দৈনিক আমাদের সংবাদ পরিবারের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির দীর্ঘ পথচলা, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাসুদ রানা, দৈনিক কালের কণ্ঠের রিপোর্টার শরীফ আহমেদ শামীম, আগামীর সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আমিনুল ইসলাম, দৈনিক ইত্তেফাকের গাজীপুর জেলা প্রতিনিধি মো. মজিবুর রহমান, সাপ্তাহিক সারাজাহানের ভারপ্রাপ্ত সম্পাদক ফিরোজ লাভলু, মত প্রকাশ পত্রিকার সম্পাদক শাহাজাহান খান, গাজীপুর বার্তার সম্পাদক জুবায়ের রহমান ইফতি, সাপ্তাহিক আদর্শ বাণীর বার্তা সম্পাদক রেজাউল করিম মোল্লা, নিউজ ২৪-এর গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং স্টার নিউজের গাজীপুর জেলা প্রতিনিধি হোসাইন বাবুসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র একটি সমাজের দর্পণ। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সংবাদপত্রের ১৫ বছরের পথচলা নিঃসন্দেহে গর্বের বিষয়। এই দীর্ঘ সময়ে নানা প্রতিকূলতা মোকাবিলা করে পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার ধারাবাহিকতা ধরে রাখা সহজ কাজ নয়। দৈনিক আমাদের সংবাদ ভবিষ্যতেও সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দৈনিক আমাদের সংবাদ ১৬তম বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আপডেট :November 25, 2026
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
