স্পোর্টস ডেস্ক ॥ সাফের জন্য দলকে প্রস্তুতি করছেন ক্রুইফ। টানা অনুশিলনের ফাকে ফাকে দলকে প্রস্তুত করতে ম্যাচও খেলাচ্ছেন। গতকাল বাফুফে একাদশের বিরুদ্ধে ম্যাচ প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জয়ও পেয়েছে তারাই। এর আগে বিজেএমসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছিলো এমিলি-মামুনুলরা। তবে ওই ম্যাচ ক্রুইফ খুশি হলেও বাফুফে একাদশের বিপে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন ডাচ কোচ লোডউইক ডি ক্রুইফ। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে ক্রুইফ জনান, শেষ ৩০ মিনিটে জাতীয় দলের পারফরম্যান্স খুবই হতাশাজনক, মনে হয়েছিল তারা যেন খেলা ভুলেই গেছে। ফিটনেস থেকে শুরু করে মানিসিক অবস্থা, সবকিছুতেই দুর্বলতা ফুটে উঠেছে। প্রতিপকে গোল করার সুযোগগুলো আমরাই তৈরি করে দিয়েছি। খেলোয়াড়দের কাছে এমন বাজে পারফরম্যান্স আশাই করি নাই।’ দল সম্পর্কে তিনি বলেন, সাফের একটা দল নিজেই তৈরি করে ফেলেছিলাম। কিন্তু এদিনের শেষ ৩০ মিনিটের পারফরম্যান্স আমাকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে রণভাগের খেলোয়াড়রা আমাকে খুবই হতাশ করেছে। নাসির উদ্দিন ও কেষ্ট কুমার পারফরম্যান্স ছিল খুবই র্দুর্বল। তবে তিনি দারুন খুশি ইনজুরি থেকে ফেরা স্টপার রেজাউল করিমের পারফরমেন্সে। ‘ দারুণ খেলেছে বাফুফে একাদশের স্টপার রেজাউল করিম রেজা। আজ সকালে রেজার সঙ্গে ব্যক্তিগতভাবে আমি কথা বলবো। প্রয়োজনে তাকে ক্যাম্পে ডাকবো বলেন ক্রুইফ। এই ম্যাচ দেশের অন্যতম সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি দুই গোল করেছেন। এ ব্যাপারে ক্রুইফ বলেন, ‘ফিট’ এমিলি খুবই চমৎকার ফুটবলার। এদিন সে দারুণ একটি গোল করেছে। যা প্রশংসার দাবি রাখে। আশা করছি সে পারফরম্যান্স সাফের দলে জায়গা করে নেবে।’ ভালো না খেললেও এই ম্যাচে বাংলাদেশ জাতীয় দল ৪-২ গোলে হারিয়েছে বাফুফে একাদশকে। জাতীয় দলের পে জাহিদ হাসান এমিলি দুটি, ডিফেন্ডার আরিফুল ইসলাম ও ফরোয়ার্ড সোহেল রানা একটি করে গোল করেন। আর বাফুফে একাদশের পে দুটি গোল করেন জীবন।
ডিফেন্স ভাবিয়ে তুলেছে ক্রুইফকে
আপডেট :July 14, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
