বাংলাভূমি ডেস্ক ॥ ইতালির প্রথম কৃষ্ণাঙ্গ মন্ত্রীকে ওরাং ওটাংয়ের সঙ্গে তুলনা করেছেন নর্দার্ন লীগ পার্টির এক সিনিয়র পার্লামেন্টারিয়ান। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জন্মগ্রহণকারী ইতালির নাগরিক সেসিলে কেয়েঙ্গে গত এপ্রিলে ইন্টেগ্রেশন মন্ত্রী হিসেবে নিয়োগ পাবার পর থেকেই বিভিন্ন ধরনের বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। ইতালির সিনেটের ভাইস প্রেসিডেন্ট রবার্তো কালদেরলি শনিবার এক রাজনৈতিক সমাবেশে বলেছেন আমি বন্য পশু ভালুক, নেকড়ে খুবই ভালোবাসি। কিন্তু যখনই আমি কেয়েঙ্গেকে দেখি তখনই আমার কেবল ওরাং ওটাংয়ের কথা মনে পড়ে যায়। তার মানে এই নয় যে, আমি তাকে ওরাং ওটাং বলছি। তিনি আরও বলেন, কেয়েঙ্গের সাফল্যই অবৈধ অভিবাসীদেরকে ইতালিতে আসতে উদ্বুদ্ধ করে। কেয়েঙ্গের নিজ দেশেই মন্ত্রী হওয়া উচিত ছিল বলে তিনি উল্লেখ করেন। ডানপন্থি দলগুলোর প থেকে তাকে কঙ্গোর বানর এবং ইতালিবিরোধী কৃষ্ণাঙ্গ বলেও গালি দেয়া হয়। তার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অপরাধে গতমাসে নর্দার্ন লীগের এক সদস্যকে বহিষ্কার করা হয়েছিল।
ইতালিতে মন্ত্রীকে ওরাং ওটাংয়ের সঙ্গে তুলনা
আপডেট :July 16, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
