Skip to content

সরকার পদ্মাসেতু কোন আমলে করবে তা বলেনি: মশিউর

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান বলেছেন, সরকার এই আমলে পদ্মা সেতু করবে বলে অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে। প্রতিশ্রুতি ছিলো সরকার পদ্মা সেতুর কাজ করবে। তবে তা সরকারের এই আমলে কাজ শুরু করে আগমীতে ক্ষমতায় এলে তা সম্পন্ন করা।

পদ্মা সেতু ছিলো আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি কিন্তু সাড়ে চার বছর ক্ষমতায় থাকার পরও কেনও এ প্রকল্প শুরু করা যায়নি সে সর্ম্পকে মশিউর রহমার জানান, আওয়ামী লীগ আগের বার যখন ক্ষমতায় ছিলো তখন উন্নয়ন সহযোগীদের কাছে এ বিষয় আবেদন করা হলে তারা প্রত্যাখান করে। এবার জাপান অর্থায়নে রাজি হলে সাথে সাথে অন্যরাও ফিরে আসে।

সরকার পদ্মা সেতু করবে। টেন্ডার আহ্বান করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি বিশ্বাস করি আওয়ামী লীগ সরকার এ প্রকল্প বাস্তবায়নের অঙ্গিকার পূরণ করবে।

পদ্মা সেতুর টেকনোলজিক্যাল ও অর্থায়নের যে সমস্যা তা আমার মনে হয় কাগজে কলমে সমধান হওয়ার পরও ৪ থেকে ৭ বছর লেগে যাওয়ার কথা কাজ শেষ করতে বলে তিনি জানান। আগামী ৩-৪ মাসের মধ্যে যদি টেন্ডার প্রক্রিয়া শেষ করতে পারি তা হলে কাজ শুরু হয়ে যাবে। সেতুর সাথে জমি অধিগ্রহণ, সংযোগ সেতুসহ অন্য সকল কাজ সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।

মশিউর জানান, টেকনিক্যাল ডিজাইন প্রসংঙ্গে পরিবর্তন করার সুযোগ ছিলো না কারণ এর নকশা আগেই করা ছিলো। আর অর্থায়নের বিষয় হলো বাজেট থেকে এর জন্য টাকা দেয়া সম্ভব। আর সরকার কিছু লোন আহরোণ করতে পারবে। সেটাও আšর্ত্মজাতিক সহযোগিদের কাছ থেকে আসবে এমন প্রসংঙ্গে বলেন যারা সড়ে গেছে শুধূ তারাই অন্য আরও অনেকে আছে যারা সাহায্য করতে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫