Skip to content

আফগানিস্তানে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা

প্রবাসী ডেস্ক ॥
আফগানিস্তানের রাজধানী কাবুলের প্রাণকেন্দ্রে অবস্থিত দেশটির প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চালিয়েছে জঙ্গিরা।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

বিবিসির এক সংবাদে বলা হয়, প্রেসিডেন্ট হামিদ কারজাই-এর নিরাপত্তারীদের সাথে জঙ্গিদের সংঘর্ষ হয়। কিন্তু এ সংঘর্ষে হতাহতের সংখ্যা জানা যায়নি।

তালেবানরা এই হামলার দায় স্বীকার করেছে।

হামিদ কারজাই তালেবানের সাথে আলোচনার সম্ভাবনা নাকচ করার একদিন পর এই হামলা চালানো হলো।

এদিকে এক সপ্তাহ আগে ন্যাটো বাহিনী আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব দেশটির নিজস্ব রীবাহিনীর কাছে হস্তান্তর করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫