Skip to content

এইচএসসি পরীক্ষার ফল আজ

স্টাফ রিপোর্টার ॥ এইচএসসি পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে। সকাল ১০টায় গণভবনে সব শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। পরে দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি।
গত ১ এপ্রিল থেকে সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। বিরোধী দলের ডাকা একের পর এক হরতালে কারণে এবার ৪১টি বিষয়ের পরীার দিন পরিবর্তিত হয়। পরীক্ষা শেষ হওয়ায় ৬০ দিনের মধ্যেই এইচএসসির ফল প্রকাশিত হচ্ছে।
তত্ত্বীয় পরীক্ষা গত ২৮ মে শেষ হওয়ার কথা থাকলেও গত ৩ জুন পরিবর্তিত সময়সূচি অনুযায়ী তা শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১ জুন শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ১৪ জুন। কিন্তু ব্যবহারিক পরীক্ষার দিনও পেছানো হয়।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর ১০ লাখ ১২ হাজার ৫৮১ পরীক্ষার্থী অংশ নেয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫