Skip to content

কূটনীতিক কর্মকর্তাদের মিশর ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক ॥

ঢাকা: মিশরে চলমান সরকারবিরোধী আন্দোলনের কারণে দেশটি সফর করতে নিজের নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ কর্মকর্তা ছাড়া অন্যান্য কূটনীতিক কর্মকর্তাদের মিশর ছাড়তে বলেছে মার্কিন সরকার।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মিশরে অবস্থানরত মার্কিনিদের ‘সতর্ক’ থাকতে বলেছে।

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি সমর্থক ও তার বিরোধীদের মধ্যে সংঘর্ষে এক মার্কিনিসহ তিনজন নিহত হওয়ার পরেই এ সতর্কতা জারি করল ওয়াশিংটন।

রোববার মুরসির পদত্যাগের দাবিতে একটি গণসমাবেশ করার পরিকল্পনা রয়েছে বিরোধীদের। রোববার মুরসি সরকারের ক্ষমতায় বসার প্রথম বার্ষিকী। অন্যদিকে মুরসি সমর্থকরা মুরসির ‘শাসন’ অব্যাহত রাখার পক্ষে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন ‘শান্তিপূর্ণ সংলাপের সার্বজনীন নীতিতে’ সম্মান জানাতে মিশরীয়দের প্রতি আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫