Skip to content

গাজীপুরে বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুরের জয়দেবপুর যমুনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার শহীদুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনটি জামালপুর থেকে ঢাকা যাচ্ছিল। সকাল পৌনে ৭টার দিকে ট্রেনের পেছনের বগির সামনের চাকা লাইনচ্যুত হয়।

বগির এক্সেল বক্স মাত্রাতিরিক্ত গরম হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। বগি উদ্ধার ও ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেল প্রকৌশল বিভাগের লোকজন কাজ করছেন।

তিনি জানান, এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে অন্য সকল লাইনে ট্রেন চলাচল স্বভাবিক রয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫