Skip to content

স্নোডেনের পাশে অ্যাসাঞ্জের প্রাক্তন বান্ধবী

আন্তর্জাতিক ডেস্ক ॥ এডওয়ার্ড স্নোডেন এখন আর একা নন। প্রবাসেজীবনে তাঁর পাশে রয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের প্রাক্তন বান্ধবী সারা হ্যারিসন।
অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডরের দূতাবাসের আশ্রয়ে আছেন ।আমেরিকা তাঁর বিরুদ্ধে গোপন তথ্য ফাঁস-সহ একাধিক অভিযোগ এনেছিল ।
তাঁরই পথ অনুসরন করে আমেরিকার গোয়েন্দা সংস্থা এনএসএ-র গোপন তথ্য ফাঁস করেছেন এনএসএ’রই প্রাক্তন কর্মী স্নোডেন।
এরপর আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ হিসেবে উঠে আসে তাঁর নাম। হংকংয়ে আশ্রয় নেন তিনি গ্রেফতারি এড়াতে । সেখান থেকে এসেছেন মস্কোতে। স্নোডেন বিমানবন্দরের ট্রানজিটের একটি হোটেলেই আটকে রয়েছেন । সেখানেই তাঁর সঙ্গে রয়েছেন সারা।
সারার সঙ্গে বেশ ক’বছর আগে লন্ডনে আলাপ হয় অ্যাসাঞ্জের। বছর একত্রিশের সারা ব্রিটেনের ইস্ট সাসেক্সের বাসিন্দা । তার পরই প্রেম। এই সারাই অ্যাসাঞ্জের প্রত্যর্পণ ও অভিবাসন নিয়ে আইনি জটিলতা সামলেছেন ।
সেই অভিজ্ঞতা দিয়ে যাতে স্নোডেনকেও সাহায্য করতে পারেন সারা, সে জন্যই তাঁর কাছে সারাকে পাঠিয়েছেন অ্যাসাঞ্জ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫