Skip to content

মন্ত্রীর প্যান্ট খোলা ভাস্কর্য, নিউজিল্যান্ড জুড়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক ॥
পরিবেশ মন্ত্রীর প্যান্ট খোলা ভাস্কর্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে পুরো ইংল্যান্ড জুড়ে। ক্রাইস্টচার্চের এক কাউন্সিল অফিসের সামনে ভাস্কর্যটি এমন ভঙ্গিতে তৈরি করা হয়েছে যা দেখে মনে হবে- মন্ত্রী প্যান্ট খুলে প্রকাশ্যে মলত্যাগ করছেন।

পরিবেশ মন্ত্রী নিক স্মিথের ওই ভাস্কর্যটি তৈরি করেছেন শিল্পী স্যাম মেহন। নিক স্মিথের প্যান্ট তার গোড়ালির কাছে, তার পুরুষাঙ্গ দেখা যাচ্ছে। তিনি এক গ্লাস পানির মধ্যে মলত্যাগ করছেন।

নিউজিল্যান্ডের সরকার নদী এবং হ্রদের পানির মান রক্ষার জন্য যে নতুন নীতি নিয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে শিল্পী এই মূর্তিটি তৈরি করেছেন। সমালোচকরা বলছেন, সরকারের এই নীতি খুবই শিথিল। এতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার মাধ্যমে পানি দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিবেশবাদীদের এই প্রতিবাদ বন্ধ করার জন্য পরিবেশ দফতর বেশ কিছু ব্যবস্থা নিয়েছিল। আদালত নিষেধাজ্ঞা জারি করেছিল যে, এই ভাস্কর্যটি পরিবেশ দফতরের সামনে স্থাপন করা যাবে না। কিন্তু পরিবেশবাদীরা এরপর এই ভাস্কর্যটি স্থাপন করে একটি ফুটপাথে।

এই প্রতিবাদকে খুবই ‘স্থূল’ বলে যে সমালোচনা হচ্ছে, তার উত্তরে শিল্পী স্যাম মেহন বলেন, যদি আপনি কোন রাজনৈতিক বিষয় সম্পর্কে মন্তব্য করতে চান, সেটি চিনি মাখিয়ে বলবেন। আমি এই আইডিয়াটা আসলে পেয়েছি মন্ত্রী আমাদের সঙ্গে যা করছেন সেখান থেকে। যদি এটি দেশে দ ‘পক্ষের লোকজনই হাসাহাসি করেন, তাহলেই আমি বুঝবো তারা ওষুধটা গিলেছেন।’

মন্ত্রী অবশ্য এই ভাস্কর্যকে একেবারেই স্থূল ব্যাপার বলে বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন, এটিকে তিনি খুব বেশি পাত্তা দিচ্ছেন না। বিবিসি বাংলা

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫