Skip to content

অটোরিকশা মালিক—শ্রমিকদের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময়

এম. আমজাদ খান
বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক মালিক—শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিমসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রিকশা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিবুল্লাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল হক। বাংলাদেশ ব্যাটারিচালিত ইজিবাইক মালিক—শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক ফজলুল হক বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম ও শ্রমবিষয়ক সম্পাদক কামরুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধের বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, এসব যানবাহনের সঙ্গে বিপুলসংখ্যক মানুষ জীবিকা নির্বাহের সঙ্গে জড়িত। তাই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক বন্ধ করা উচিত নয়।

সভায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকের জন্য রোড পারমিট দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করা হয়।

নেতৃবৃন্দ আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটি সমন্বিত সড়ক পরিবহন নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন। এর মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনসহ সব ধরনের পরিবহনকে একটি সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আনার দাবি জানান তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫