Skip to content

গুঞ্জন শুনি

বিনোদন ডেস্ক ॥ গত মাস থেকে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে অর্জুন কাপুরের প্রেম নিয়ে গুজবে ছেয়ে গেছে পুরো বলিউডপাড়া। মিডিয়াতে এসেই প্রেম করা শুরু করলেন আলিয়া। এ নিয়ে সমালোচনাও কম হয়নি ভারতীয় গণমাধ্যমগুলোতে। প্রেম নিয়ে আলোচনা-সমালোচনা তো রয়েছেই, তার পাশাপাশি আলিয়া আরেক বিপাকে পড়েন। সম্প্রতি অর্জুনের নির্দেশে একটি ইভেন্টে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সময়মতো সেখানে পৌঁছাতেই পারেননি তিনি। যে কারণে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাকে। এ নিয়ে অর্জুনও কম প্তি হননি। আলিয়ার এমন খেয়ালিপনা তাকে বেশ বিব্রত করে। গুঞ্জন রয়েছে, সম্প্রতি তাদের প্রেমের সম্পর্কে ফাটল ধরেছে। ফলে আলিয়া আস্তে আস্তে অর্জুনের পথ থেকে সরে যাচ্ছেন। ইভেন্টে যাওয়া নিয়ে ঘটে যাওয়া ঘটনাই যার প্রথম ইঙ্গিত হিসেবে ধারণা করছেন অনেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫