Skip to content

লিভারপুলে যোগ দিলেন তোরে

স্পোর্টস ডেস্ক ॥ সোমবার ম্যানসিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে আইভরিকোস্ট ডিফেন্ডার কলো তোরের। পরদিনই লিভারপুলের সঙ্গে আনুষ্ঠানিকতা সারলেন তিনি।
৩২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক ফ্রি ট্রান্সফারের আওতায় অল রেডদের সঙ্গে যোগ দিলেন।
লিভারপুলের ওয়েবসাইটকে তোরে বললেন,‘এই ক্লাবে আসা আমার কাছে অনেক কিছু। ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাবে আমি যোগ দিচ্ছি। সিটি যখন ছাড়লাম তখন আমার জন্য ইংল্যান্ডে থাকাটাই গুরুত্বপূর্ণ ছিল। কারণ এটা সেরা লিগ, আর লিভারপুলে খেলা আরও বিশাল ব্যাপার। ইতিহাস, দলের স্পিরিট ও এখানকার মানুষের আচার আচরণ আমাকে এই ক্লাব বাছাইয়ে সহায়তা করেছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫