Skip to content

পিসিবির কাছেও আজীবন নিষিদ্ধ কানেরিয়া

স্পোর্টস ডেস্ক ॥
একদিকে মোহাম্মদ আমিরের শাস্তি লঘু করতে তোড়জোড় শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যদিকে দানিশ কানেরিয়ার কাতর অনুরোধকে উপেক্ষা করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আজীবন নিষেধাজ্ঞাকে সমর্থন দিল তারা।

কদিন আগে পাকিস্তানি এই স্পিনার আজীবন নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইসিবির কাছে আপিল করলেও দ্বিতীয়বারের মতো প্রত্যাখ্যাত হয়। ওই রায়ের দিকে তাকিয়ে ছিল পিসিবিও। শাস্তি বহাল থাকায় নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছেও আজীবনের জন্য নিষিদ্ধ হলেন কানেরিয়া।

এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেটের প্রধান সংস্থা বলে,‘কানেরিয়ার আজীবন নিষেধাজ্ঞা বহাল রেখেছে ইসিবির আপিল বিভাগ। পাকিস্তানেও তার এই শাস্তির স্বীকৃতি দিতে ও বাস্তবায়ন করতে বাধ্য পিসিবি।’ শুধু যে খেলতেই পারবেন না তা নয়, ক্রিকেটের কোনো সংস্থা বা প্রশাসনেও তাকে অবাঞ্চিত ঘোষণা করেছে বোর্ড।

২০০৯ সালে সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টি ক্রিকেটে স্পট ফিক্সিংয়ে জড়িত আছেন এমন অভিযোগে এসেক্স তারকা কানেরিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার থমকে দাঁড়ায়। বিচারপ্রক্রিয়া শেষে গত বছর জুনে ইসিবির ডিসিপ্লিনারি কমিশন ইংল্যান্ডের ক্রিকেটে আজীবন নিষিদ্ধ করে। বিচার প্যানেল রায় দেন, স্পট ফিক্সিংয়ে অংশ নিতে অন্য খেলোয়াড়দের প্ররোচিত করছিলেন কানেরিয়া।

অবশ্য ২৬১ টেস্ট উইকেট নেওয়া এই স্পিনার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, কাউন্টি ক্লাবটির সাবেক সতীর্থ মারভিন ওয়েস্টফিল্ড অন্যভাবে দায় চাপিয়েছে তার উপর।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫