বিশেষ প্রতিবেদন: জ্বালানি সঙ্কটে দেশের শিল্পখাতের ত্রাহি অবস্থা। ফলে ঝুঁকিতে পড়েছে বিনিয়োগ. কর্মসংস্থান ও রপ্তানি আয়। তীব্র গ্যাস সঙ্কটে রাজধানী ঢাকা থেকে শুরু করে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, আশুলিয়া, ভালুকা, নরসিংদী, মুন্সীগঞ্জ সব প্রধান শিল্পাঞ্চলেই গ্যাস সরবরাহ কমে গেছে। ফলে টেক্সটাইল, গার্মেন্টস, সিরামিক ও স্টিল খাতসহ বিভিন্ন শিল্পের উৎপাদন ব্যাহত হচ্ছে।Continue Reading

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে রাজধানীসহ দেশের সর্বত্র নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইংস এContinue Reading

মাহাবুর রহমান, কাপাসিয়া থেকে: কাপাসিয়ার ভাগ্নে হিসেবে পরিচিত আলম আহমেদ ঢাকা থেকে ৫০ কিলোমিটার দূরে গাজীপুরের কাপাসিয়ার নিজ গ্রামে বাড়িতে যাতায়াত করতেন হেলিকপ্টারে করে। মা’য়ের নামে মরিয়ম ফাউন্ডেশন নামে গড়ে তুলেন আলিশান প্রাসাদ। তবে ৫ আগস্টের পর কাপাসিয়ার মাটিতে হেলিকপ্টারটি আর ওঠানামা করতে দেখা যাচ্ছে না। উধাও হয়ে গেছে হেলিকপ্টার,Continue Reading

বিশেষ প্রতিবেদন: সংস্কার ও নির্বাচন ইস্যু ছাপিয়ে এবার বিতর্ক আর আলোচনার কেন্দ্রবিন্দুতে চট্টগ্রাম বন্দর। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়া হবে কি হবে না, তা নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক এখন তুঙ্গে। রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ এ ধরনের সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রতিবাদ করছেন। দেশের আমদানি ওContinue Reading

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর কারণ হিসেবে ১০টি জটিলতার কথা তুলে ধরেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একই সঙ্গে তার প্রতি ইশরাক হোসেনের আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পাননি বলেও জানিয়েছেন এই উপদেষ্টা। সোমবার (১৯ মে)Continue Reading

নিজস্ব প্রতিবেদক: খুলনায় মিনারুল ইসলাম নামের এক যুবলীগ নেতা জুলাই যোদ্ধা হিসেবে অনুদান পেয়েছেন। গত ১৪ মে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আহত জুলাই যোদ্ধা হিসেবে ‘সি ক্যাটাগরিতে’ এক লাখ টাকার চেক গ্রহণ করেন তিনি। তিনি খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। ছাত্র-জনতার অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাContinue Reading

* বিআরটিসির দুজন স্টাফকে আটক করে লাঠিপেটা *হাসপাতালে ভর্তি *থানায় অভিযোগ, বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা মামুনুর রশীদ নোমানী,বরিশাল : বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ব্যাপক চাদাঁবাজী।এখান থেকে ছেড়ে যাওয়া বাস ও পরিবহন থেকে প্রতিদিন লাখ লাখ টাকা চাদাঁ আদায় করা হয়। ৫ আআগষ্টের পরে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে টার্মিনালটি দখল করেছেContinue Reading

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে (বোনের শ্বশুর) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। এ রায়ে তার স্ত্রী জাহেদা বেগম এবংContinue Reading

কক্সবাজার প্রতিনিধি: মেজর সিনহা হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি খুনী ওসি প্রদীপ কুমার দাসের হাতে অমানবিক নির্যাতনের শিকার কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফা খানের বিরুদ্ধে দায়েরকৃত ৬টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা এখনও প্রত্যাহার করা হয়নি। ফলে সাংবাদিক ফরিদ মোস্তফা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীন ও মানবেতর জীবনযাপন করছেন।   অবিলম্বে সাংবাদিক ফরিদContinue Reading

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুই উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা ও এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের আওতায় আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন, উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবীContinue Reading

★ আওয়ামী পন্থীদের পুনর্বাসন ও দূর্নীতির মাস্টার মাইন্ড কৃষি সচিব এমদাদুল্লাহ মিয়ান বিশেষ প্রতিবেদন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়েছে গত বছরের ৫ আগস্ট। এর তিনদিন পরই যাত্রা শুরু হয় অন্তর্বর্তী সরকারের। এরপর সাড়ে আট মাস অতিবাহিত হলেও স্বৈরাচারী দোসরদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং দেশে অন্তর্ঘাতমূলক পরিস্থিতিContinue Reading

নিজস্ব প্রতিবেদক: শুধু জুলাই অভ্যুত্থানের সময় হত্যাযজ্ঞ নয়, ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোর সদস্য ও ভিন্নমতের মানুষের ওপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগ এনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। এContinue Reading

সিনিয়র রিপোর্টার, কাশিমপুর ঘুরে এসে: থমকে গেছে কাশিমপুরের অপসাংবাদিকতা, স্বস্তি ফিরেছে এলাকায়। ভুয়ারা হাতে ব্যুম, গলায় ক্যামেরা ঝুলিয়ে যত্রতত্র যে চড়াও হতেন- তা প্রায় বন্ধ হয়ে গেছে। দল বেঁধে মোটরসাইকেল কিংবা প্রাইভেট কারযোগে তাদের দাপিয়ে বেড়াতেও দেখছেন না বাসিন্দারা।   স্থানীয় সূত্রগুলো জানায়, প্রতি ইংরেজি মাসের প্রথম সপ্তাহেই অবৈধ ইটভাটা,Continue Reading

আন্তর্জাতিক ডেস্ক: শনিবার, পাকিস্তান ও ভারতের মধ্যে “পূর্ণ এবং তাত্ক্ষণিক যুদ্ধবিরতি” ঘোষণায় আন্তর্জাতিক সম্প্রদায় স্বাগত জানিয়েছে। কয়েকদিনের গুলি, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আর্টিলারি হামলার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তেজনা শুরু হয়েছিল ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পাহালগামে হামলার মাধ্যমে, যাতে ২৬ জন নিহত হন। ভারত কোনো প্রমাণ ছাড়াই হামলাকারীদের বিরুদ্ধেContinue Reading

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের ডিজি এফ আইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ভারত, যেগুলো তাদের নিজ রাজ্য পাঞ্জাবে পড়েছে। তার দাবি, ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইলগুলো ছুড়েছে। মাধ্যরাতে তার এমন ‘অদ্ভুত’ অভিযোগের পর ভারত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগেContinue Reading

ডেস্ক রিপোর্ট: গত এপ্রিল মাসজুড়ে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১০১ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের চোরাচালান ও পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  শুক্রবার (৯ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য জানান। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১ কেজি ৪৭৮ গ্রামContinue Reading

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার (৯ মে) অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে ৷ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ৷Continue Reading

নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর যেন কোনো দুষ্কৃতকারীরা হামলা করতে না পারে সে লক্ষ্যে পুলিশের সকল ইউনিটকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার (৮ মে) পুলিশ সদরদপ্তরে অপারেশন শাখা থেকে এই নির্দেশনার একটি চিঠি পুলিশের সকল ইউনিট ও জেলা এবং থানাগুলোতে দেওয়া হয়েছে। আইজিপির পক্ষেContinue Reading

ডেস্ক রিপোর্ট: পাকিস্তান–নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে মঙ্গলবার মধ্যরাতের পর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় অন্তত ২৬ জন নিহত ও ৪৬ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের পাল্টা হামলায় ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ২০২৫ সালে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুদেশের উত্তেজনা পরামাণু যুদ্ধের দিকেContinue Reading

চট্টগ্রাম ব্যুরো: দলীয় পদ-পদবির কারণে চাঁদাবাজি থেকে মাদক কারবার সবখানেই এখন সমান দাপট এই শীর্ষ সন্ত্রাসীর। ৫ আগস্টের আগে কিছুটা গোপনে কার্যক্রম চালালেও এখন সবকিছুই চলছে প্রকাশ্যে। বলছিলাম চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার (৩৫) কথা। স্থানীয় প্রশাসন ও ভুক্তভোগীরা জানান, জুলাই বিপ্লবের পর শক্তি বেড়েছে ‘বগা বাহিনী’র। কারণ, আওয়ামীContinue Reading