Skip to content

চট্টগ্রামে বগা হয়ে ওঠেছেন শীর্ষ সন্ত্রাসী

চট্টগ্রাম ব্যুরো:

দলীয় পদ-পদবির কারণে চাঁদাবাজি থেকে মাদক কারবার সবখানেই এখন সমান দাপট এই শীর্ষ সন্ত্রাসীর। ৫ আগস্টের আগে কিছুটা গোপনে কার্যক্রম চালালেও এখন সবকিছুই চলছে প্রকাশ্যে। বলছিলাম চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার (৩৫) কথা।

স্থানীয় প্রশাসন ও ভুক্তভোগীরা জানান, জুলাই বিপ্লবের পর শক্তি বেড়েছে ‘বগা বাহিনী’র। কারণ, আওয়ামী লীগ-যুবলীগের সন্ত্রাসীরা এখন যুক্ত হয়েছে তার বাহিনীতে। শুধু তা-ই নয়, ফ্যাসিস্ট আমলে বগার বড় ভাই শাকিল ছিলেন যুবলীগে, তিনিও এখন দল পাল্টে বিএনপির নেতা বনে গেছেন।

নগরের ১৬ থানায় ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩২৩ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ২০২১ সালের ১০ মে প্রকাশিত সে তালিকায় ওপরের দিকেই রয়েছে ১৭ মামলার আসামি ওয়াকিল হোসেন ওরফে বগার নাম।

সন্ত্রাসী বগা’র আরেক ভাই “রকি হোসেন পিচ্ছি” ছাত্রদলের পরিচয়ে খুলশী এলাকায় কিশোর গ্যাং, পাহাড়তলী কলেজে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ ও ১৩নং
ওয়ার্ডের বিভিন্ন মাদক স্পট নিয়ন্ত্রণ করছে দেদারসে।

আওয়ামী-বিএনপি মিশ্রিত এই পরিবার এখন স্থানীয় এলাকাবাসীর কাছে আরেক আতঙ্কের নাম। ৫ আগষ্টের পর রেলওয়ের প্রায় ১৫টি কোয়ার্টার সরকারি
সিলমহর যুক্ত তালা ভেঙ্গে দখল নিয়েছে বগা, শাকিল ও পিচ্ছি বাহিনী। এই বিষয়ে সংশ্লিষ্ট রেল প্রশাসনে একাধিক ব্যক্তি মৌখিক ভাবে অভিযোগ দিলেও অদৃশ্য শক্তির চাপে পড়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে না রেল প্রশাসন।

সম্প্রতী মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে সংবাদের শিরোনাম হয়েছে “ওয়াকিল হোসেন বগা”।

শাহ আমিন উল্লাহ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভারশন ওয়ার্কশপ থেকে চাঁদাবাজি ও প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুরসহ লুটপাট চালিয়েছে বগা বাহিনী।
এই সংক্রান্ত গত ১ মার্চ ২০২৫ ইং তারিখে হালিশহর আর্টিলারী আর্মি ক্যাম্পের টাস্কফোর্স কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির
মালিক আহাম্মদ নবী চৌধুরী।

স্থানীয় লোকজন ও বিএনপিপন্থী বিভিন্ন রাজনৈতিক নেতারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন “আওয়ামী-বিএনপি মিশ্রিত এই ৩ ভাইয়ের লাগাম
টেনে ধরতে না পারলে এলাকায় স্বস্থি ফিরবে না। বিএনপি’র হাই কমান্ড যেনো বিষয়টি ক্ষতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে সেই আহ্বানও জানিয়েছেন তারা।

সকল অভিযোগের বিষয়ে বগা, শাকিল ও পিচ্ছি ৩জনের মোবাইলে একাধিকবার কল দিয়ে ও খুদে বার্তা পাঠিয়ে কোনো মন্তব্য পাওয়া যায় নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫