“মুসলিম বিশ্বে ধর্ম নিয়ে অনেকের নিজস্ব দৃষ্টিভঙ্গী আছে, এখানে কেউ কেউ খুব বদ্ধ-মানসিকতার। কিন্তু ইসলামি সংস্কৃতির বিষয়ে তুরস্কের নিজস্ব দৃষ্টিভঙ্গী আছে যা অনেকের চেয়েই আলাদা,” বলেন ওজাফসার।
প্রচলিত অন্যান্য হাদিসের সংস্করণগুলো থেকে এই সংস্করণটি একটি বিশেষ বৈশিষ্ট্যের কারণে পুরোপুরি আলাদা। এতে আধুনিক তুর্কিদের দৃষ্টিভঙ্গীর সঙ্গে সঙ্গতি রেখে হাদিসগুলো নির্বাচন করা হয়েছে এবং সেই ধারাবাহিকতা বজায় রেখেই এগুলো ব্যাখ্যা করা হয়েছে।
হাদিসগুলোকে বিষয় অনুযায়ী বিভাগে বিন্যস্ত করা হয়েছে, এগুলোর শেষে সংক্ষিপ্ত পরিসরে ওই হাদিসে কি বলা হয়েছে তা ঐতিহাসিক প্রেক্ষাপটসহ তুলে ধরে বর্তমান পরিস্থিতিতে এগুলো কি অর্থ বহন করে তা বর্ণনা করা হয়েছে।
দিয়েনেতের পররাষ্ট্র বিষয়ক বিভাগের মহাপরিচালক মেহমেত প্যাকাই বলেন, “মুসলমানদের শুধু কোরান বা হাদিসের একটি সংকলন খুলে নবীজী কি বলেছেন তা দেখে কিছু বলা উচিত নয়, ‘হা! এই বিষয়ে তাহলে এই করণীয়’। আমরা যদি শুধু এরকমই করি তাহলে তা হবে অজ্ঞতা ও অন্ধ অনুকরণ।”
তুরস্ক একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, একটি গতিশীল অর্থনীতি দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশটির মসজিদগুলোতে নারী ইমাম যেমন আছে তেমনি বড় বড় শহরগুলোতে নারী ধর্মীয় মুফতিও আছে।
