Skip to content

হেমা মালিনী ঢাকায় আসছেন

দীর্ঘদিন ধরে হেমা মালিনী ভারতের শালিমার নারকেল তেলের ব্রান্ড অ্যাম্বাসেডরের দায়িত্ব পালন করছেন। এবার ভারত ছাড়িয়ে বাংলাদেশের বাজারে এই তেলের সৌরভ ছড়িয়ে দিতে ২৭ জুন ঢাকায় আসছেন তিনি। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে আয়োজিত শালিমার নাইট নামক এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ আয়োজনের মাধ্যমেই শালিমার নারকেল তেল বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। শালিমার ব্র্যান্ড নারকেল তেলের সত্বাধিকারী কোম্পানী শালিমার ক্যামিকেল ওয়ার্কস লিমিটড এবং ভারত-এর সঙ্গে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বাংলাদেশী কোম্পানি এমএসটিএস লিমিটেড এই তেল বাংলাদেশে বোতলজাত ও বাজারজাত করছে।

প্রাকৃতিক গুনাগুন সংরক্ষণ ও ফিল্টার সুবিধার মাধ্যমে আধুনিক স্বয়ংক্রিয় মেশিনে বোতলজাতকরণের মাধ্যমে নিশ্চিত করা হবে উৎপাদিত এ তেলের গুণগত মান। ব্যবহারকারীদের কাছে প্রাকৃতিক ও সত্যিকারের নারকেল তেল পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশের বাজারে প্রবেশ করছে এমএসটিএস লিমিটেড। আপাতত ৪৫, ১০০, ২০০, ৪০০ ও ৫০০ মিলিলিটারের বোতলে বাজারজাত হচ্ছে নারকেল তেল শালিমার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫