Skip to content

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী গিলার্ডকে হারিয়ে দলের প্রধান রুড

আন্তর্জাতিক ডেস্ক
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড লেবার পার্টির প্রধানের নির্বাচনে হেরে গেছেন। গিলার্ডের চেয়ে ১২ ভোট বেশি পেয়ে কেভিন রুড দলের প্রধান নির্বাচিত হলেন।

বুধবার এ নির্বাচন হয়। নির্বাচনে সাবেক অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ৫৭ ও গিলার্ড ৪৫ ভোট পেয়েছেন ।

১৪ সেপ্টেম্বর আসন্ন সাধারণ নির্বাচনের সামনে দলীয় প্রধান নির্বাচন করল লেবার পার্টি। তবে সাধারণ নির্বাচনে দলটি হেরে যেতে পারে বলে অনেকেই ধারনা করছেন।

২০১০ সালে কেভিন রুডকে পরাজিত করে দলীয় প্রধান নির্বাচিত হয়েছিলেন জুলিয়া গিলার্ড। এরই ধারাবাহিকতায় তিনি প্রধানমন্ত্রী হন।

রাজনীতি থেকে অবসরে যাওয়ার  কথা রয়েছে গিলার্ডের। এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, জাতীয় নির্বাচনের আগে দলীয় প্রধান নির্বাচনে হেরে গিলে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫