Skip to content

ড. ইউনূসের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেলবিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান নতুন বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পৌনে দশটা পর্যন্ত মিরপুরে ড. ইউনূস সেন্টারে এ বৈঠক হয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। বৈঠক সূত্রে জানা গেছে, ঘণ্টাব্যাপী এ বৈঠকে গ্রামীণ ব্যাংকের বর্তমান অবস্থা, গ্রাহক ও নারী উদ্যোক্তা এবং গ্রামীণ ব্যাংকের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়।বৈঠকে গ্রামীণ ব্যাংক নিয়ে বিএনপির অবস্থাও জানতে চেয়েছেন ড. ইউনূস। আর গ্রামীণ ব্যাংকের যে কোন পরিস্থিতিতে বিএনপি পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন মির্জা ফখরুল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫