Skip to content

উচ্চ শিক্ষার প্রসারে জাপানের সহায়তা

ঢাকা: উচ্চ শিক্ষার প্রসারে জাপান সরকার বাংলাদেশকে ১৮ কোটি জাপানিজ ইয়েন বা বাংলাদেশি মুদ্রায় ১৪ কোটি টাকা সমপরিমাণের অনুদান সহায়তা দিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে শেরে বাংলা নগরস্থ এনইসি-২ সম্মেলন কক্ষে ‘জাপান হিউম্যান রির্সোস ডেভেলপমেন্ট স্কলার শিপ (জেডিএস)’ শীর্ষক প্রকল্পে এ অনুদান সহায়তা সই হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে অনুদান সহায়তা ও বিনিময় নোটে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ।

অপরদিকে জাপান সরকারের পক্ষে বিনিময় নোটে সই করেন বাংলাদেশে নিয়োজিত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোসীমা। এ ছাড়াও অনুদান চুক্তিতে সই করেন ঢাকায় ‍নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি ড. তাকোয়া টোডা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫