Skip to content

নেত্রকোনায় দু’দলের সংঘর্ষে যুবক নিহত

নেত্রকোনা প্রতিনিধি ॥
নেত্রকোনার মদন উপজেলার গাবরতলা গ্রামে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মামুন নামে (২৮) এক যুবক নিহত হয়েছেন।

বুধবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

মামুন উপজেলার নায়েকপুর ইউনিয়নের গাবরতলা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

এ ঘটনায় গাবরতলা গ্রামের সুরুজ আলীর ছেলে শহীদুল ও নুরুল ইসলাম নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

মদন থানার উপপরিদর্শক (এসআই) হযরত আলী জানান, গাবরতলা গ্রামের সোহেলের কাছে একই গ্রামের মামুন দুইশ’ টাকা পেত। সকালে মামুন টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে ঝগড়া হয়।
এর জের ধরে দুপুরে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বল্লমের আঘাতে মামুন ঘটনাস্থলেই মারা যান।

তিনি জানান, সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫