Skip to content

রাঙামাটি-খাগড়াছড়িতে সড়ক ও নৌপথ অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ দুই পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফেরামের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, রাঙামাটিতে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণার নামে অবৈধ ভূমি বেদখল প্রক্রিয়া বন্ধ করা ও রামগড়ের ম্রেলাপ্রু কারবারি পাড়া থেকে ৫০ পাহাড়ি পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধের দাবিতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে রোববার এ অবরোধ ডাকে সংগঠনটি।

অবরোধের কারণে খাগড়াছড়ির সাথে দূরপাল্লার পরিবহন ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার বিভিন্ন জায়গায় অবরোধের সমর্থনে পিকেটিং করছে সংগঠনের নেতাকর্মীরা।

সকাল সাড়ে ৬টায় শহরের খাগড়াছড়ি গেট এলাকায় টায়ারে আগুন দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সাথে পিকেটারদের তর্কাতর্কির ঘটনা ঘটে।

অবরোধকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ সড়কে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫