Skip to content

বিয়ে করতে চান বিবার

বিনোদন ডেস্ক ॥
ঢাকা: বয়স মাত্র ১৯ বছর। এরইমধ্যে তরুণ থাকতে থাকতেই বিয়ে করে সংসারি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জনপ্রিয় কানাডিয়ান পপ গায়ক জাস্টিন বিবার।

বিবার জানান, তিনি এখন বড় হওয়ার চেষ্টা করছেন। আর চান কারো সঙ্গে সম্পর্কে জড়াতে এবং সেগুলো প্রকাশ করতে। এক্ষেত্রে দাদা-দাদি ব্রুস এবং ডিয়ানি ডেলি তার সম্পর্কের রোল মডেল বলেও জানান তিনি। কারণ তারা একে অন্যকে এখনো খুব ভালোবাসেন।

অবশ্য এরইমধ্যে সেলিনা গোমেজের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন এই তরুণ হার্টথ্রুব। তবে আবার নতুন করে তিনি প্রেমে পড়তে আগ্রহ প্রকাশ করেছেন বিবার।

বিবার জানান, তিনি এখন বিভিন্ন জনের কাছ থেকে নতুন সম্পর্কে জড়ানোর ব্যপারে নানান পরামর্শ পাচ্ছেন। তবে তিনি প্রতিদিন নিজেকে একটু একটু করে শুধরে নেয়ার চেষ্টা করছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫