Skip to content

গোল্ডেন বল অ্যাওয়ার্ডে মনোনীত নেইমার

ঢাকা: ফিফা কনফেডারেশনস কাপের গোল্ডেন বল অ্যাওয়ার্ডের জন্য ছয়জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেলেন ব্রাজিল তারকা নেইমার। রোববার রিও ডি জেনেরিও মারাকানায় স্পেন ও ব্রাজিলের ফাইনাল শেষে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপ এই পুরস্কারের জন্য নাম ঘোষণা করবেন।

টুর্নামেন্টের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের এই তালিকায় নেইমার ছাড়াও রয়েছেন ইতালির আন্দ্রে পিরলো, স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা, উরুগুয়ের লুইস সুয়ারেজ, ব্রাজিলের পলিনহো ও স্পেনের সার্জিও রামোস।

গত ছয় বারে এই পুরস্কার গেছে চারজন ব্রাজিলিয়ানের হাতে। এবার স্বদেশী কাকা (২০০৯), আদ্রিয়ানো (২০০৫), রোনালদিনহো (১৯৯৯) ও দেনিলসনের (১৯৯৭) সঙ্গে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন নেইমার ও পলিনহো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫