Skip to content

কালিয়াকৈরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি ॥
গত শনিবার গভীর রাতে মাওনা-ধামরাই আঞ্চলিক সড়কে উপজেলার মহরাবহ বাসস্ট্যান্ড সংলগ্ন কবরস্থান নামক স্থানে রাস্তায় গাছ ফেলে ২টি গাড়ি থেকে নগদটাকা,স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করেছে দুর্ধর্ষ ডাকাতদল।
স্থানীয় একাধিক সূত্র জানায়, ধামরাই এলাকা থেকে ছেড়ে আসা ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেট কার নিয়ে ৭/৮ জন যাত্রী ঢাকা যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে গাড়ি ২টি ওই স্থানে পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা ৮/৯ জনের একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে বেরিকেট দিয়ে গাড়িটি আটক করে। এ সময় গাড়িতে থাকা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, ৯টি মোবাইল ফোন ও আড়াইভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সংবাদ পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা বীরদর্পে চলে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। গত কয়েকদিনের মধ্যে একইস্থানে কয়েক দফায় ডাকাতি সংগঠিত হওয়ায় স্থানীয়রা পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবী তুলেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫