Skip to content

রেশমা উদ্ধারের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চান এ্যানী

লক্ষ্মীপুর প্রতিনিধি ॥ বিরোধী দলীয় ভারপ্রাপ্ত চিফহুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি বলেছেন, সাভারে রেশমাকে উদ্ধারের ঘটনা সাজানো নাটক। এ ঘটনায় সরকার সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এজন্য রেশমার উদ্ধারের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন।

শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর তেমুহনী এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা যুবদলের পরিচিতি সভায় এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। আওয়ামী লীগের অধীনে দেশে কোন নির্বাচন হবে না।

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইঁয়া, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫