Skip to content

আবারো সোফিয়া লরেন

বিনোদন ডেস্ক ॥ প্রখ্যাত ইতালিয়ান অভিনেত্রী সোফিয়া লরেন দীর্ঘ এক দশক পর আবারো অভিনয়ে ফিরছেন। ছেলে এডোয়ার্ডো পন্টি পরিচালিত ‘লা ভোক উমানা’ (দ্য হিউম্যান ভয়েস) চলচ্চিত্রে দেখা যাবে ৭৮ বছর বয়সী সোফিয়াকে।
চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে ফ্রান্সের কবি ও লেখক জিন কোকটিয়ার গল্প অবলম্বনে। ছবিটির শুটিং শুরু হবে এ মাসেই। আগামি তিনমাস ইতালির রোম, নেপলস এবং অস্টিয়ায় ছবিটির শুটিং চলবে।
অস্কার জয়ী এই অভিনেত্রী এর আগেও তার ছেলে পরিচালিত ‘বিটুইন স্ট্রেঞ্জারস’ ছবিতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটি ২০০২ সালে মুক্তি পায়।
১৯৬১ সালে অভিনীত ‘টু ওমেন’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন সোফিয়া লরেন। ইংরেজী ভাষা ব্যতীত অন্য ভাষায় অভিনয়ের জন্য একাডেমি পুরস্কার পাওয়া একমাত্র অভিনেত্রী তিনি। এছাড়া তিনি গ্রামি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব, বাফটা এবং লরেল অ্যাওয়ার্ড লাভ করেন। ২০০৪ সালে ‘টু মাচ টু রোমান্স‘ ছবিতে সর্বশেষ তাকে দেখা গিয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫