Skip to content

প্রেম করছেন পামেলা

বিনোদন ডেস্ক ॥ সাবেক স্বামীর সঙ্গে প্রেম করছেন ‘বেওয়াচ’ অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। ২০০৭ সালে চলচ্চিত্র প্রযোজক রিক সলোমনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন পামেলা। তিন মাসের মাথায় ২০০৮ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। প্যারিস হিল্টন, শ্যানন ডোরেথি, ই জি ডেইলির মতো সেলিব্রেটিদের সঙ্গে সম্পর্কে জড়ানোর কারণেই বেশি বিখ্যাত পামেলার এ সাবেক স্বামী।
সূত্র জানায়, তারা হয়তো খুব দ্রুতই বিয়ে করছেন না। তাদের মধ্যে ফের বিয়ে করার তাড়াও নেই। কিন্তু বিবাহিত জীবনে তাদের মধ্যকার সম্পর্কের চেয়ে এখনকার সম্পর্কই বেশি স্বস্তিদায়ক। তখনকার চেয়ে বর্তমানে বেশি সুখে আছেন তারা। সম্প্রতি তারা দুজনে লাস ভেগাস সফর করেছেন। এখানেই রিক সলোমনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কানাডিয়ান এ অভিনেত্রী।
এর আগেও টমি লি ও কিড রককে বিয়ে করেছেন পামেলা। তার কোনো বিয়েই বেশি দিন টেকেনি। পামেলার মতোই রিক সলোমনও নামক দুবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার এ দুই বিয়ের কোনোটাই স্থায়িত্ব লাভ করতে পারেনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫