স্টাফ রিপোর্টার ॥ ঈদ উপলে বুধবার থেকে নতুন নোট বিতরণ শুরু করছে বাংলাদেশ ব্যাংক। সর্বসাধারণের জন্য নতুন নোট বিতরণ চলবে ঈদের আগের কার্যদিবস পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান জানান, বুধবার থেকে ঢাকাসহ বাংলাদেশ ব্যাংকের সব শাখা থেকে একযোগে নতুন নোট বিতরণ শুরু করা হচ্ছে। তবে এর বাইরে বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখা পর্যায় থেকে নিয়মিত বিতরণ অব্যাহত থাকবে।
তিনি জানান, গতবারের মতো এবারও রাজধানীর মানুষের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর ১১টি বিশেষ শাখা থেকে নতুন নোট বিতরণ করা হবে।
সেগুলো হলো, অগ্রণী ব্যাংকের প্রেসকাব ও এলিফ্যান্ট রোড শাখা, সোনালী ব্যাংকের রমনা ও বঙ্গবন্ধু অ্যাভিনিউ শাখা, জনতা ব্যাংকের নিউমার্কেট শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি মার্কেট শাখা, ডাচ-বাংলা ব্যাংকের গুলশান শাখা, সাউথ ইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, প্রাইম ব্যাংকের মালিবাগ শাখা ও ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা।
নতুন নোট বিতরণ বুধবার থেকে
আপডেট :July 10, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
