Skip to content

ঋত্বিককে আঁকতে চান আলিয়া

বিনোদন ডেস্ক ॥ অনেকেই জানেন না যে, করন জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবি দিয়ে তারকায় পরিণত হওয়া আলিয়া ভাট শুধু অভিনয়েই নয় বরং সুন্দর ছবিও আঁকতে পারেন। আর তিনি এবার নাকি ছবি আঁকার ইচ্ছে প্রকাশ করেছেন বলিউডের গ্রিক গড খ্যাত ঋত্বিক রোশনের।

যদিও ঋত্বিকের সঙ্গে এখনো দেখা কিংবা তার সাথে কোনো ছবি করা হয়ে ওঠেনি এই উঠতি অভিনেত্রীর। তবু তুলির আঁচড়ে তিনি তার স্বপ্নের তারকার প্রতিকৃতি ধরে রাখতে চান বলে জানান।

এ বিষয়ে আলিয়া বলেন, ‘ছবির কথা উঠলে আমি ঋত্বিককে আঁকতেই পছন্দ করবো। তিনি দেখতে সত্যিই গ্রিক দেবতার মতো। কিন্তু আমার মনে হয় না আমি সেটা পারবো।’

জানা যায়, ২০ বছর বয়সী আলিয়া মাঝে মাঝেই আপন মনে ছবি আঁকেন এবং নিজের ঘরে ঝুলিয়ে রাখেন। তবে এ েেত্র বিষয়বস্তু হিসেবে নাকি তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন সিংহকে। এর কারণ প্রাণীটির শক্তিমত্তা ও সৌন্দর্য।

আলিয়া বলেন, ‘আমি সিংহের খুব ভক্ত। আমি একবার এর ছবি আঁকার চেষ্টা করেছিলাম। কিন্তু সেটা আকারে ছোট ও কিম্ভুত হয়ে গেছে। আমি খুব ভালেঅ পারি না কিন্তু সিংহ আঁকার চেষ্টা করি। আগামী দুই মাস আমার কোনো কাজ নেই। এর মধ্যে পুরো সময়টুকু আমি শুধু ছবি আঁকবো।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫