Skip to content

অভিনয়ে বেশি বয়সীদের চান না শ্রদ্ধা

বিনোদন ডেস্ক ॥ পঁয়ত্রিশোর্ধ্ব অভিনেতাদের সঙ্গে জুটি বাঁধতে চান না বলিউডি অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
‘আশিকি ২’ সিনেমার পর সাফল্যের জোয়ারে ভাসছেন নবাগতা অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে নিজের চাইতে বয়সে বড় অভিনেতাদের সঙ্গে কাজ করার েেত্র কিছুটা আনাগ্রহী তিনি। সম্প্রতি ‘ওয়েলকাম ব্যাক’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান শ্রদ্ধা। তিনদিন পর সিনেমাটিতে অভিনয় না করার সিদ্ধান্ত নেন তিনি। কারণ সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম।
পারতপে ৩৫ বছরের বেশি বয়সী অভিনেতাদের সঙ্গে জুটি বাঁধতে চাইছেন না তিনি। রণবীর সিং, ভারুণ ধাওয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার উদাহরণ দিয়ে তিনি জানান, তার সমবয়সী অভিনেতাদের সঙ্গে কাজ করতেই আগ্রহী তিনি।
সংবাদমাধ্যমটি জানায়, শ্রদ্ধা মনে করেন, নিজের চাইতে বয়সে বেশি বড় অভিনেতার সঙ্গে জুটি বাঁধতে হলে তাকেও পর্দায় বেশি বয়সীর ভূমিকায় অভিনয় করতে হবে। কিন্তু নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয় করতেই আগ্রহী তিনি। তাই পঁয়ত্রিশোর্ধ্ব অভিনেতাদের সঙ্গে এখনই জুটি বাঁধতে চাইছেন না তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫