Skip to content

স্কুল ফুটবলের কোটি টাকা নয়ছয়

স্পোর্টস ডেস্ক ॥ ‘স্কুল ফুটবলারদের প্রশিণের জন্য আমি এক কোটি টাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তহবিলে রেখে এসেছিলাম। কিন্তু সেই টাকা নয়ছয় হয়ে গেছে। স্কুল ফুটবলারদের প্রশিণ দূরে থাক, তাদের খোঁজখবরও রাখে না বাফুফে’, বলেছেন বাফুফের স্কুল ফুটবল কমিটির সাবেক চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। বুধবার স্কুল হকি টুর্নামেন্টের স্পন্সরের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠান শেষে মাহফুজুর রহমান বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ফুটবলের সঙ্গে যুক্ত হয়েছিলাম। মৃতপ্রায় ফুটবলকে টেনে তোলার জন্য সারাদেশের স্কুলপড়–য়া ফুটবলারদের নিয়ে স্কুল টুর্নামেন্টের আয়োজন করেছি। ইসলামী ব্যাংক আমাদের আয়োজনে সম্পৃক্ত হয়ে পাঁচ কোটি টাকা দিয়েছিল। আমরা সাড়ে তিন কোটি টাকার মধ্যে টুর্নামেন্ট শেষ করে প্রায় এক কোটি টাকারও বেশি অর্থ বাফুফের তহবিলে জমা দিই। কথা ছিল ওই টাকা দিয়ে বাছাই করা ফুটবলারদের প্রশিণ দেয়া হবে। ওই পর্যন্তই। প্রশিণ হয়নি। হদিস নেই কোটি টাকার। স্কুল ফুটবলের টাকা বাফুফে অন্য খাতে খরচ করতে পারে না। বাফুফের এসব অনিয়ম ও দুর্নীতি দেখেই আমি স্কুল ফুটবল কমিটি থেকে সরে আসি।’ এটিএন বাংলার চেয়ারম্যান বলেন, ‘বাফুফের সদস্য ও প্রখ্যাত ফুটবলার শেখ মোঃ আসলামের ঐকান্তিক প্রচেষ্টা ছিল টুর্নামেন্ট সফল করার পেছনে। তাকেও যথাযথ সম্মান দেয়া হয়নি। যথেষ্ট শিা পেয়েছি। আর নয়। যদি কখনও বাফুফেতে ভালো মানুষের নেতৃত্ব আসে, তাহলে ফুটবলের সঙ্গে আবার জড়াব। ফুটবল এদেশের ১৬ কোটি মানুষের প্রাণের স্পন্দন। কিন্তু অযোগ্য লোকের হাতে পড়ে ফুটবল কাক্সিত সাফল্য পাচ্ছে না।’
এদিকে সিলেট বিকেএসপিতে ফুটবল একাডেমির সংস্কার কাজের টেন্ডার নিয়ে অপতৎপরতা চালিয়েছিলেন বাফুফের এক প্রভাবশালী কর্মকর্তা। টেন্ডার কাজ বাফুফের সদস্য আলমগীর খান আলোর কোম্পানিকে দেয়ার জন্য জাতীয় ক্রীড়া পরিষদে ধরনা দিয়েছিলেন বাফুফের কর্মকর্তারা বলে অভিযোগ পাওয়া গেছে। কিন্তু নিয়ম-নীতির বাইরে গিয়ে কোন অনৈতিক কাজে জড়িত হতে চায়নি ক্রীড়া পরিষদ। বাফুফের সদস্যের কোম্পানিকে অবৈধভাবে কাজ না দেয়ায় ক্রীড়া পরিষদের সমালোচনা করেন বাফুফের কর্মকর্তা। শুধু তাই নয়, ক্রীড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাকে হুমকি-ধামকি দিয়েছেন বাফুফের এক সদস্য। যা ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড় তুলেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫