Skip to content

মিসেস ইউনিভার্স হতে ভোট চান বাংলাদেশি তাহমিনা

বিনোদন ডেস্ক ॥ বিশ্বনন্দিত মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত বৃটিশ নাগরিক ব্যারিস্টার তাহমিনা কবির।
প্রতিযোগিতাটি মিস ওয়ার্ল্ড কিংবা মিস ইউনিভার্স প্রতিযোগিতার মতো নয়। এটি আসলে মেধা এবং সৌন্দর্যের সংমিশ্রণের একটি প্রতিযোগিতা, যেখানে সৌন্দর্যের বিষয়টি আসে সবার পরে।
ঞধযসরহধমিসেস ইউনিভার্স প্রতিযোগিতাটি মূলত একটি ফোরাম, যেটির এ বছরের আলোচ্য বিষয় ‘নো টু ডমেসটিক ভায়োলেন্স’ (ঘড় ঃড় ফড়সবংঃরপ ারড়ষবহপব)। এ প্রতিযোগিতায় যেহেতু বিবাহিত নারীরা অংশ নেন, তাই উচ্চতা, ফিগার কিংবা ওজন নয়, বরং প্রতিযোগীর বিনয়, শালীনতাবোধকেই প্রাধান্য দেওয়া হয়। আর অংশ নেওয়া বেশিরভাগ নারীই উকিল, শিক, বিজ্ঞানী কিংবা ব্যবসায়ী।
ব্যারিস্টার তাহমিনা কবির একজন আদর্শ মা, বিজ্ঞ সমাজকর্মী ও মেধাবী আইনজীবী। ‘হিউম্যান রাইট ফর দ্য ডিস্ট্রেস অ্যান্ড ভিকটিম অব ডমেস্টিক ভায়োলেন্স’ শীর্ষক কাজে দীর্ঘ অভিজ্ঞতার স্বার রেখেছেন তাহমিনা। মূলত এজন্যই তিনি মিসেস ইউনিভার্স প্রতিযোগিতায় মনোনীত হয়েছেন।
প্রতিযোগিতায় বিজয়ী হতে এখন প্রয়োজন ভোট। তাকে যঃঃঢ়://িি.িহড়ংপধৎধ.পড়স/সৎংঁহরাবৎংব/পড়হঃবংঃ/২০১৩/#াড়ঃব এই লিংকে এক আইপি অ্যাড্রেস থেকে একটি ভোট দেওয়া যাবে। তাহমিনা কবিরের ছবির উপর লেখা রয়েছে মিসেস বাংলাদেশ। আর তাকে ভোট দিতে তার ছবির নিচে ভোট-এ কিক করলেই হবে। আপনি চাইলে ভোট দিতে পারেন মোবাইল ইন্টারনেট ব্যবহার করেও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫