ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ॥ যশোর: যশোরের চৌগাছায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপরে হামলায় চান মিয়া (৩০) নামে এক যুবক খুন হয়েছেন।
নিহত চান মিয়া চৌগাছা উপজেলার ধুলিয়ানী এলাকার শফিউদ্দিনের ছেলে।
বুধবার রাতে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, বুধবার রাতে দুর্বৃত্তরা বাড়ির সামনে চান মিয়ার ওপর হামলা চালিয়ে তাকে উপর্যুপুরি কুপিয়ে ফেলে রেখে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখে আসামি চিহ্ণিত করে আটকের ব্যবস্থা নেবে বলে তিনি জানান।
চৌগাছায় প্রতিপরে হামলায় যুবক খুন
আপডেট :July 11, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
