Skip to content

কংগনার ব্যর্থ প্রেমকাহিনী

বিনোদন ডেস্ক ॥ ২০১৩ সাল বলিউড অভিনেত্রী কংগনা রানওয়াতের ক্যারিয়ারের জন্য খুব ভালো সময় হলেও তার ব্যক্তিগত জীবনের জন্য খুব আনন্দ বয়ে আনেনি। কারণ এ বছরেই কংগনার সাথে তার ব্রিটিশ ডাঃ প্রেমিকের ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্তু এবারই প্রথম কংগনা একা হোননি। বলিউডে তার ক্যারিয়ারে বেশ কবার তিনি এমন অবস্থার মুখোমুখি হয়েছেন।
ক্যারিয়ারের শুরুতে আদিত্য পাঞ্চোলীর সাথে প্রেম করেন। কংগনার ক্যারিয়ারে সহযোগিতা করার সুযোগে বিবাহিত আদিত্য গড়ে তোলে তার সাথে পরকীয়া সম্পর্ক। আদিত্যর সাথে তার দীর্ঘ প্রেমের সম্পর্ক খুব সুখের ছিল না। বিয়ের লোভ দেখিয়ে নানা ভাবে নিয়ন্ত্রণ করতে চাইতো তাকে। তাদের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর কিছুদিন কংগনা এক সাক্ষাৎকারে বলেন, আমি এখন আদিত্যকে চিনি না। হ্যাঁ, একটা সময় আমি আদিত্য পাঞ্চোলিকে খুব ভালোভাবে জানতাম। কিন্তু এখন আর আমাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। আমরা একে-অন্যের সঙ্গে কথাও বলি না।
আদিত্যের পর তিনি জনপ্রিয় অভিনেতা শেখর সুমনের ছেলে অধ্যয়ন সুমনের সাথে প্রেম করেন। রাজ ২ চলচ্চিত্রে সেটে তাদের প্রেমের শুরু এবং অনেকটা শুটিঙের সেটেই তার সম্পর্ক শেষ হয়ে যায়। তাদের প্রেম নিয়ে মিডিয়াতে বিস্তর লেখালেখি হয়। রাজ ২ চলচ্চিত্রটির ব্যাবসায়িক সফলতা কংগনার কাজে আসলেও কংগনার সাথে সম্পর্ক নিয়ে মিডিয়ার বেশী হইচই অধ্যয়নের ক্যারিয়ারের জন্য ক্ষতির কারণ হয়ে দাড়ায়। এরপর চলচ্চিত্রের রুপালী পর্দা থেকে অধ্যয়নের হারিয়ে যাওয়ার সাথে সাথে তাদের সম্পর্কও হাড়িয়ে যায়।
এবং সবশেষে তিনি লন্ডন ভিত্তিক ডাঃ নিকোল লেফারটির সাথে সম্পর্কে জড়ান। কিন্তু শেষ পর্যন্ত তাও আর টেকেনি। এখন কংগনা একা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি যেই ইন্ডাস্ট্রিতে কাজ করেন সেখানকার সব পুরুষই বিবাহিত আর তাই একা থাকা ছাড়া তার আর কোন উপাই নাই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫