Skip to content

বন্যা ও ভূমিধসে চীনে নিহত ৭, নিখোঁজ ৪৮

বাংলাভূমি ডেস্ক ॥ চীনের উত্তর ও পশ্চিমাঞ্চলে অব্যাহত ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৭ জন প্রাণ হারিয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৪৮ জন। আগাম বর্ষায় বিপর্যস্ত চীন। হাজার হাজার বাড়িঘর, স্কুল, দোকানপাট, অফিস ভবন ও অন্যান্য ব্যবসা-প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃত ও নিখোঁজের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। দেশজুড়ে অজ্ঞাত সংখ্যক মানুষ মৃত্যুবরণ করেছে বলে মনে করা হচ্ছে। ৫ লাখেরও বেশি মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। বন্যায় নানাভাবে আক্রান্ত হয়েছে প্রায় ১৬ লাখ মানুষ। বিস্তীর্ণ অঞ্চলের টেলিফোন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে বিস্তীর্ণ এলাকা। সিচুয়ান প্রদেশসহ আরও কয়েকটি অঞ্চলের সেতুগুলো বন্ধ রাখা হয়েছে। ট্রেন সার্ভিসও আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটি অঞ্চলে গত ৫০ বছরের ইতিহাসে এবারের বন্যা সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। চীনের পশ্চিমাঞ্চলে ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। সিচুয়ান প্রদেশের একটি শহরে ভয়াবহ ভূমিধসে ২১ জন নিখোঁজ রয়েছে। এদিকে চীনের পশ্চিমাঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে
২ হাজারেরও বেশি বন্যা-দুর্গত মানুষকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫