Skip to content

লেবেল সরাবেন মল্লিকা

বিনোদন ডেস্ক ॥ বোল্ড দৃশ্য ও শরীর প্রদর্শনের কথা উঠলে নিঃসন্দেহে মল্লিকা শেরাওয়াতের নাম উঠে আসে। এখন পর্যন্ত প্রত্যেকটি সিনেমায় উত্তেজক দৃশ্য ও খোলামেলা পোশাক পরে দর্শকদের আকর্ষণ করেছেন তিনি।
কিন্তু বর্তমানে যেন মল্লিকার শুভ বুদ্ধির উদয় হয়েছে। এক সাাৎকারে তিনি জানান, শরীর দেখিয়ে অভিনয় করতে ভালো লাগছে না তার। তাই এ ‘লেবেল’ মল্লিকা সরাবেন। এখন থেকে আর নাকি কখনো তিনি ক্যামেরার সামনে কাপড় খুলবেন না। অর্থাৎ এবার তিনি সতী সাবিত্রী ইমেজ তৈরিতে ইচ্ছুক।
এর কারণ হিসেবে মল্লিকা বলেন, “তিনি নাকি বুঝতে পেরেছেন খোলামেলা চরিত্রে অভিনয় করে, এমন মহিলাদের পুরুষ ভালোবাসে না।”
নিন্দুকরা এই কথা শুনে বলেছেন, প্রযোজকদের মাথা খারাপ হলেই মল্লিকাকে দিয়ে সতী সাবিত্রীর চরিত্রে অভিনয় করাবেন। তবে কোনো মহাপুরুষের পছন্দের কথা ভেবে মল্লিকা এমন সিদ্ধান্ত নিয়েছেন তা এখনো জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫