Skip to content

শাহরুখের নায়িকা হতে চান মেয়ে অঞ্জলি

বিনোদন ডেস্ক ॥ ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবিতে শাহরুখের আট বছরের মেয়ে অঞ্জলির কথা মনে আছে? সেই অঞ্জলি কিন্তু আর আট বছরের নেই। তার বয়স এখন ২৪। সেই অঞ্জলি যার আসল নাম সানা সাঈদ, তিনি পর্দার বাবা শাহরুখ খানের সঙ্গে নায়িকার অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন।
ভারতের একটি দৈনিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে তিনি এ ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি বলেন, কুচ কুচ হোতা হ্যায় ছবিতে অভিনয়ের সময় আমি কখনও কল্পনাই করতে পারিনি যে আমি শাহরুখ খঅনের সঙ্গে কাজ করতে পারব।
তিনি জানান, শাহরুখ খানকে তিনি এখনও ‘চাচা’ বলেই ডাকেন। শাহরুখও তাকে সেই ছোট্ট অঞ্জলির মতোই দেখেন।
শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধার স্বপ্ন নতুন নায়িকাদের সবসময়ই থাকে। তার সঙ্গে প্রথম জুটি বেঁধেই তারকা বনে গেছেন দীপিকা পাড়ুকোন, আনুশকা শর্মাসহ অনেকেই। সেই তালিকায় এবার যুক্ত হওয়ার স্বপ্ন দেখছেন সানা।
এখন দেখা যাক তার স্বপ্ন পূরণ হয় কিনা ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫