স্টাফ রিপোর্টার ॥ রাশিয়া ও বেলারুশে পোশাক শিল্পের বড় বাজার সৃষ্টি হবে। শুধু রাশিয়া এবং বেলারুশ নয় বিশ্বের পূর্ব পশ্চিম ও উত্তর দেিণর সব দেশই বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা ধীরে ধীরে বাড়বে। কারণ এত সস্তায় বাংলাদেশ ছাড়া বিশ্বের কোনো দেশ পোশাক দিতে পারবে না। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ এ কথা জানান। শনিবার শেরে বাংলানগর আগারগাঁওস্থ এলজিইডি ভবনের অডিটোরিয়ামে বাংলাদেশ এমব্রয়ডারি ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশনের (বিইএসইএ) ১৫তম বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী বেলারুশে গিয়ে একটি ইতিবাচক সাড়া পেয়েছেন। প্রধানমন্ত্রীর বেলারুশ সফরে আমিও সঙ্গী ছিলাম যোগ করেন এফবিসিসিআই সভাপতি এসব সম্ভাবনার কথা বলেন। কাজী আকরাম উদ্দিন বলেন, এমব্রয়ডারি শিল্প বাংলাদেশের দেশীয় ও রপ্তানিমুখী পোশাক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যমান সমস্যা নিরসন করে এমব্রয়ডারি শিল্পকে একটি আধুনিক রপ্তানিমুখী শিল্পে রূপান্তরিত করার ল্েয বিইএমইএকে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে কাজী আকরাম উদ্দিন বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য উন্নতি করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। সামনে নির্বাচন। এ নিয়ে আমরা চিন্তায় আছি। নির্বাচন উপলে কি হবে আমরা বলতে পারছি না। তবে আমরা চাই একটি শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে দেশের মতা হস্তান্তর হোক। কোনো রক্তপাত ও হানাহানি ছাড়াই যেন মতা হস্তান্তর হয়। এটাই আমাদের সবার প্রত্যাশা। এ অনুষ্ঠানে বিইএমইএ-এর সভাপতি শাহনেওয়াজ চৌধুরির সভাপতিতে বক্তব্য রাখেন সংগঠনের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোশারফ হোসেন, মহাসচিব আহসান হাবীব দুলাল এবং যুগ্ম-মহাসচিব গোলাম জব্বার সনেট।
রাশিয়া-বেলারুশ দেশি পোশাক শিল্পের বড় বাজার
আপডেট :July 14, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
