Skip to content

অভিনয়কে গুডবাই বলছেন দিয়া

বিনোদন ডেস্ক ॥ ক্রমেই অভিনয় থেকে দূরে সরে যাচ্ছে দিয়া মির্জা। সর্বশেষ ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ ব্রেকআপ’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে দিয়া মির্জাকে। অভিনয়ের চেয়ে প্রযোজনার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন এই বলিউডি মডেল ও অভিনেত্রী। ‘লাভ ব্রেকআপ’ ছবিটির প্রযোজনা তিনিই করেছিলেন।
৩১ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, “আমি এই মুহূর্তে প্রযোজনাকেই বেশি অগ্রাধিকার দিব। আমি তিনটি প্রজেক্ট নিয়ে কাজ করছি এবং স্ক্রিপ্টও তৈরি হয়ে গেছে। এগুলো সুন্দর কাহিনী নিয়ে গড়ে ওঠেছে এবং সবাই অনেক বেশি উপভোগ করবে বলে আশা করছি।”
তবে এসব ছবিতে কারা অভিনয় করবে তা এখনও ঠিক করেন নি দিয়া। এসব ছবিতে কারা অভিনয় করবেন তা খুব দ্রুতই ঠিক করবেন বলে জানিয়েছেন তিনি। বিদ্যা বালান, হুমা কোরেশি, রিচা চাড্ডাদের মতো অভিনেত্রীদের নিয়ে কাজ করতে ইচ্ছা প্রকাশ করেছেন এ অভিনেত্রী।
তাহলে কী অভিনয়কে গুডবাই জানিয়ে দিচ্ছেন দিয়া? “সত্যিই এখন আমার সম্পূর্ণ মনোযোগ প্রযোজনার ওপর। আমি অনেক অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু অভিনয় আমাকে আর তেমন টানছে না। আমি ১০ বছর ধরে অভিনয় করেছি। আমি অবশ্যই চলচ্চিত্রের অংশ হব। আমার কাজের পরিসর অনেক বড়। আমি যেসব প্রজেক্ট নিয়ে উচ্চসিত নই সেসব প্রজেক্টে কাজ করে আমি আমার আত্মসম্মান নষ্ট করদে চাই না”, বললেন দিয়া।
একজন সমাজকর্মী হিসেবেই বেশি পরিচিত দিয়া। সমাজকর্মে অবদান রাখার জন্য ২০১২ সালে আইফা অনুষ্ঠানে “গ্রীণ অ্যাওয়ার্ড” পেয়েছিলেন দিয়া। সামনের বছরই প্রেমিক চলচ্চিত্র নির্মাতা সাহিল সাংহাকে বিয়ের পরিকল্পনা করছেন দিয়া। ১৯ বছর বয়সে মিস এশিয়া প্যাসিফিক নির্বাচিত নির্বাচিত হন দিয়া মির্জা। ২০০১ সালে ‘রেহনা হে তেরা দিল মে’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে দিয়ার। দিয়া অভিনীত আরো কয়েকটি ছবি হচ্ছে ‘স্টপ’, ‘ব্লাকমেইল’, ‘পরিনীতা’, ‘লাগো রাহে মুন্না ভাই’, ‘কুরবান’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫