Skip to content

ঝিলিকের নতুন পরিকল্পনা

স্টাফ রিপোর্টার ॥
ক’দিন আগেই নিজের ‘ঝিলিক’ অ্যালবাম থেকে আরও একটি গান মিউজিক ভিডিও করার পরিকল্পনা করেন ২০০৮ সালের চ্যানেল আই সেরাকণ্ঠ বিজয়ী ঝিলিক। কিন্তু সমপ্রতি নিজের সেই পরিকল্পনায় খানিক পরিবর্তন এনেছেন। আগের অ্যালবাম থেকে আর কোন গানের মিউজিক ভিডিও করছেন না ঝিলিক। এবার নতুন একটি গান করার পরিকল্পনা করেছেন তিনি। এ গানটির কাজ খুব ভালভাবে করতে চান। একটি গান ভালভাবে সময়ের জনপ্রিয় একজন কম্পোজারের মাধ্যমে খুব শিগগিরই করবেন তিনি। এরপর ‘নীলাকাশ’-এর ধারাবাহিকতায় মনোরম লোকেশনে করবেন তার মিউজিক ভিডিও। এমনটাই জানিয়েছেন ঝিলিক। রোজার ঈদ নাগাদ তিনি চেষ্টা করবেন এ গানটির রেকর্ডিংয়ের। কোন কম্পোজারকে দিয়ে গানটি করবেন সেই পরিকল্পনাই এখন করছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫