Skip to content

২০০ টাকার কাঁচা মরিচ ৪০০ টাকা

উপজেলা প্রতিনিধি, বাউফল(পটুয়াখালী) ॥ বাউফলের বিভিন্ন হাট-বাজারে ৪৮ ঘণ্টায় কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে ২০০ টাকা।
গত শুক্রবার বাজারগুলোতে কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা। রোববার সে দাম বেড়ে হয়েছে ৪০০ টাকা। অস্বাভাবিকভাবে এ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
ক্রেতাদের অভিযোগ, রমজান মাসে অধিক মুনফার লোভে উপজেলার চারটি প্রধানবন্দর কালাইয়া, বাহেরচর, কালিশুরী ও বগায় কাচাঁমাল বিক্রেতারা আমদানি সংকট দেখিয়ে অতিরিক্ত মূল্যে মরিচ বিক্রি করছে।
বাহেরচর বন্দরের ক্রেতা শিতল পালের অভিযোগ, দুদিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচ বাজারে বিক্রি হয়েছে ২০০ টাকায়। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দাম বেড়েছে দ্বিগুণ।
মরিচের দাম বাড়ার ব্যাখ্যা দিয়ে কলিশুরী বন্দরের কাঁচামাল ব্যবসায়ী হারুনার রশিদ ও নজরুল হাওলাদার বললেন, চলতি সপ্তাহে ঢাকা এবং যশোর থেকে কাঁচা মরিচ আমাদানি না করায় দাম বেড়ে গেছে। এ কারণে স্থানীয় খামারের কাঁচা মরিচ দিয়ে ভোক্তাদের চাহিদা মেটানো হচ্ছে।
বগা বন্দরের ক্রেতা সবুজ বললেন, রমজানের শুরু থেকে বাজারে মনিটরিং ব্যবস্থা না থাকায় কাঁচামরিচসহ সব পণ্য বেশি দামে কিনতে হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫