স্টাফ রিপোর্টার ॥ ডাকসুর সাবেক জি এস জামায়াত ইসলামের সাবেক আমির ভাষাসৈনিক অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে বিতর্কিত ট্রাইবুনালের অবৈধ রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা সকাল-সন্ধা হরতালে সকাল ৭ টায় রাজধানীর ডেমরা কোনাপাড়া,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ,মাতুয়াইল মেডিকেল,দয়াগঞ্জ,যাত্রাবাড়ীতে মিছিল ও পিকেটিং করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ।
সকাল ৬টায় ডেমরা কোনাপাড়ায় মহানগর সভাপতি শাহিন আহমদ খানের নেতৃত্বে একটি মিছিল বের করে।
এদিকে সকাল ৬.৩০ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মেডিকেলের সামনে হরতাল সমর্থকরা পুলিশের গাড়ীতে অগ্নি সংযোগ করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয় । পুলিশ প্রায় ১০ রাউন্ড গুলি ছুড়ে পিকেটারদের লক্ষ করে।এসময় ৩ জন গুলিবিদ্ধ হয় একজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে সকাল ৮ টায় সায়াদাবাদ ব্রীজে জামায়াত ইসলামী যাত্রাবাড়ী থানা মিছিল বের করলে পুলিশ পিকেটারদের লক্ষ করে গুলিকরে এসময় ৩জন গুলিবিদ্ধসহ ৫ জন সাংবাদিক আহত হয় ও ২ জন পিকেটারকে আটক করে ।
সকালে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভুইয়ার নেতৃত্বে হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগে মিছিল ও পিকেটিং হয় এসময় পিকেটাররা বাসে ও রাস্তায় পেট্রোল ঢেলে অগ্নি সংযোগ করে মহাসড়ক অবরোধ করে রাখে।
দয়াগঞ্জে কবি নজরুল সরকারি কলেজ সভাপতি শিহাবের নেতৃত্বে একটি মিছিল বের করে । মিছিলটি দয়াগঞ্জে শুরু হয়ে সায়দাবাদে গিয়ে শেষ হয়।
এদিকে শ্যামপুর ও সুত্রাপুর থানা ছাত্রশিবির যথাক্রমে জুরাইন ও সায়দাবাদে রেললাইনে অগ্নি সংযোগ করে ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে শাহিন আহমদ খান বলেন, সরকারের পায়ের নিচে মাটি নাই তাই তথাকথিত ট্রাইবুনালের নামে ইসলামপ্রিয় শক্তিকে দমন করতে চায়। তিনি বলেন সরকারের এ হীন সপ্ন পূরণ করতে দেবে না এদেশের ছাত্রসমাজ।
তিনি আরো বলেন রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত এই ক্যাঙ্গারু ট্রাইবুনালের অবৈধ রায় এ দেশের মানুষ ঘৃনাভরে প্রত্যাখ্যান করবে।
সাংবাদিকসহ গুলিবিদ্ধ-৬: আহত-২০, আটক-২
আপডেট :July 15, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
