স্টাফ রিপোর্টার ॥ নতুন সংযোগে নানা আকর্ষণীয় অফার নিয়ে এসেছে শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। এসব অফারের মধ্যে এমন সুবিধা আছে যা গ্রাহকের বহু দিনের প্রত্যাশা। আর নতুন রবি সংযোগ কিনে গ্রাহকগণ সেই প্রত্যাশা পুরনের সুযোগ পাবেন। যে কোন অপারেটরে গ্রাহরা কথা বলতে পারবেন সারাদিন সর্বনিম্ন কলরেটে। সাথে থাকছে আরও আকর্ষণীয় টকটাইম, এসএমএস ও ইন্টারনেট অফার। রবি প্রতিটি নতুন সংযোগের সংগে দিচ্ছে অবিশ্বাস্য কলরেট। ২১ টাকা রিচার্জে ১ টি রবি প্রিয় নাম্বারে প্রতি ১০ সেকেন্ডে মাত্র ৪ দশমিক ১৭ পয়সায় কথা বলার সুযোগ পাবেন।
আর রবি গ্রাহকরা অন্যযে কোন নম্বরে কথা বলার সময়ও কম রেটে- ১০ সেকেন্ডে মাত্র ১০ পয়সা রেটে কথা বলতে পারবেন যা এ মূহুর্তে মার্কেটের সবচাইতে কমরেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে আরো চমক। গ্রাহকরা যে কোন নম্বরে এসএমএস করতে পারবেন মাত্র ২১ পয়সায়, রবি-রবি ২১ মিনিট টক টাইম, ২১টি এসএমএস (যেকোন লোকাল অপারেটরে) ও ২১ মেগাবাইট ইন্টারনেট অফার উপভোগ করতে পারবেন। গ্রাহকরা নতুন রবি সংযোগ কিনতে পারবেন খুবই আকর্ষণীয় এবং সুলভ মূল্যে। মার্কেটের সব চাইতে সাশ্রয়ি সংযোগ রবি, যার দাম ১৩৮ টাকা। বিভিন্ন নিত্যনতুন সেবা চালু করে ব্যাপক সাড়া পেয়েছে মোবাইল অপারেটর রবি এবং গ্রাহকদের জন্য অনেক নতুন সেবা নিয়ে এসেছে তারা।
রবি’র সাশ্রয়ী সংযোগ
আপডেট :July 16, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
