স্পোর্টস ডেস্ক ॥ সন্তোষ লালের পরিবারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছিলেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু বাঁচাতে পারলেন না ধোনির বিখ্যাত হেলিকপ্টার শট শেখানোর গুরু ও বন্ধু লালকে। ক্রিকেটে ধোনির হেলিকপ্টার শট বর্তমানে একটি ট্রেডমার্কে পরিণত হয়েছে। এই শট তার নিজের উদ্ভাবিত নয়। রঞ্জি ট্রফির দল ঝাড়খণ্ডে এক সঙ্গে খেলতেন ধোনি ও সন্তোষ লাল। এক আড্ডায় বন্ধু মহেন্দ্র সিংকে সন্তোষ এক সময় বলেছিলেন, আচ্ছা, এমন একটা শট খেলতে পারিস না, যেটা ঠিক ব্যাটসম্যানরা খেলে না। ধোনির প্রশ্ন ছিল সেটা আবার কিভাবে! বন্ধুর হাতে ব্যাট তুলে নিয়ে যে শটটা দেখিয়েছিল সেটা ভারী পছন্দ হয়েছিল ধোনির। সন্তোষ লাল মাহিকে শিখিয়ে দিয়েছিল সেই শট। বাকিটা ইতিহাস। বন্ধু সন্তোষের শেখানো সেই হেলিকপ্টার শটের কারণে ধোনিকে ক্রিকেট বিশ্ব আলাদাভাবে চিনতে শেখে। ধোনির সেই হেলিকপ্টার শটের জনক সন্তোষ লাল মারা গেলেন গতকাল। ধোনির প্রিয়বন্ধু সন্তোষ বেশ কয়েক মাস ধরে তীব্র প্যানক্রিয়েটাইটিসে ভুগছিলেন। প্রথমে অচেতন অবস্থায় তাকে রাঁচি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়। সন্তোষ লালের চিকিৎসার খরচ বহন করছিলেন ধোনি। তবে বন্ধুকে বাঁচাতে পারেন নি।
চলে গেলেন ধোনির সেই বন্ধু
আপডেট :July 18, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
