Skip to content

টিভি সিরিয়ালের বিরুদ্ধে বিক্ষোভ

বাংরাভূমি২৪ ডেস্ক ॥ ভারতের জনপ্রিয় চ্যানেল জি টিভিতে সম্প্রচারিত ‘জোধা-আকবর’ সিরিয়ালের বিরুদ্ধে দেশটির চন্ডীগড়ে বিক্ষোভ করেছে রাজপুত সম্প্রদায়ের লোকজন। প্রতিবাদ সংঘর্ষে রূপ নিলে পুলিশ জলকামান ছুড়ে ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এনডিটিভির খবরে বলা হয়, বিােভে অংশ নেওয়া রাজপুতদের সংগঠনগুলো ‘জোধা-আকবর’ সিরিয়ালে তাদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করে। তারা অভিযোগ করে, প্রযোজক ঐতিহাসিক ঘটনাগুলো বিকৃত করেছেন।

বালাজি টেলিফিল্মসের প্রযোজনায় টেলিসিরিজ ‘জোধা-আকবর’ গত ১৮ জুন থেকে জি টিভিতে প্রচার শুরু হয়েছে। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন রজত টোকাস ও পরিধি শর্মা।

এদিকে রাজপুত সম্প্রদায়ের বিক্ষোভ নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি জি টিভি কিংবা ওই সিরিয়ালের প্রযোজক প্রতিষ্ঠান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫