বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বৃটিশ রাজপরিবারের নবজাতকের নাম তার নামেই রাখা হবে, এমন ইচ্ছা পোষণ করেন জনপ্রিয় ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। এ ব্যাপারেও তিনি নিশ্চিত যে, ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ উইলিয়াম ও কেট চমৎকার পিতামাতা হবেন। এ দম্পতি তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে মুখিয়ে আছেন। আর বেকহ্যাম বলছেন, তিনি যারপরনাই খুশি হবেন যদি নবজাতকের নামটি তার নামে রাখা হয়। বেকহ্যাম বলেন, ডেভিড বেশ ভাল নাম। তবে অবশ্যই যদি সন্তানটি ছেলে হয়। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। ২০১১ সালে উইলিয়াম-কেটের রাজকীয় বিয়েতে উপস্থিত হয়েছিলেন নিমন্ত্রিত ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম দম্পতি।
বেকহ্যামের ইচ্ছা…
আপডেট :July 18, 2013
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
